ঢাকা |
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৬
বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত। বর্তমানে এই ৮ চেয়ারম্যানকে দলীয় মনোনয়ন দিতে টানাটানি করেছে বিএনপির দুটি গ্র“প। কোন গ্র“পে গেলে নিশ্চিত মনোনয়ন পাবেন তা নিয়ে প্রার্থীরা রয়েছেন সংশয়ে।
কুলাউড়া উপজেলায় বিএনপি’র ৮ চেয়ারম্যনরা হলেন বরমচাল ইউপি চেয়ারম্যন ইছহাক চৌধুরী ইমরান, ভাটেরা ইউপি’র মোঃ সিরাজ মিয়া, জয়চন্ডি ইউপি’র কমর উদ্দিন আহমদ কমরু, ব্রাহ্মণবাজার ইউপি’র রফিক আহমদ, রাউৎগাও ইউপি’র আব্দুল জলিল জামাল, হাজিপুর ইউপি’র মাহমুদ আলী, টিলাগাও ইউপি’র সৈয়দ মহী উদ্দিন হোসেন ও কর্মধা ইউপি’র আব্দুস সহিদ বাবুল।
বিগত ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর থেকে দলীয় গ্র“পিং শুরু হলেও মূলত ওয়ান ইলেভেনের পর থেকে দলের গ্র“পিং প্রকট আকার ধারণ করে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র বিজয়ী চেয়ারম্যানরা নির্বাচন করতে গিয়ে কুলাউড়া বিএনপি’র কোন নেতা কিংবা উপরের মহল থেকে কোন সহযোগিতা পাননি। তারা প্রত্যেকেই ব্যক্তি ইমেজ দিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। নির্বাচিত হওয়ার পর তারা বিভিন্ন সময় দলের গ্র“পিং নিরসনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। দলের এই গ্র“পিং রাজনীতির কারণে চেয়ারম্যানরা সক্রিয় রাজনীতি থেকে দূরে রাখেন।
কুলাউড়ার বিএনপি’র রাজনীতি মূলত দুই গ্র“পে বিভক্ত। একাংশ নিয়ন্ত্রণ করছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি নাসের রহমানের অনুসারী গত ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা অ্যাড. আবেদ রাজা। যার উপজেলা সভাপতি সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ ও সম্পাদক এমএ মজিদ। আর অপরাংশ নিয়ন্ত্রণ করছেন ২০০১ ও ২০০৮ সালের নির্বাচিত সাবেক এমপি এমএম শাহীন। এই অংশের উপজেলা সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু ও সাধারণ সম্পাদক রেদোয়ান খান।
কুলাউড়া উপজেলার দুই কমিটি তাদের নিজেদের বৈধ বলে দাবি করছেন। দুই কমিটির সভাপতি ও সম্পাদক প্রার্থীদের বলছেন তারা এনে দিতে পারবেন দলীয় মনোনয়ন। এমন গ্যাড়াকলে পড়ে বিএনপি’র ৮ চেয়ারম্যানসহ ১৩ ইউনিয়নের প্রার্থীরা পড়েছেন বিপাকে। একাংশের সভাপতির কাছে গেলে অপরাংশের সভাপতি হুমকি শুনতে হয়।কউ কেউ দুই পক্ষের সাথে সম্পর্ক বজায় রাখছেন।
এ বিষয়ে জানতে চাইলে বরমচাল ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান জানান, আমি ম্যাডাম খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দলের এই কোন্দলে আমি বিষ্মিত। রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, বিএনপি’র ১৯ দফা বাস্তবায়নের জন্য আমরা ছাত্রদল, যুবদল করে আজ বিএনপি’র রাজনীতি করছি। আমার সাথে জনগনের সমর্থন আছে। আমার বিশ^াস আমি ধানের শীষ প্রতীক পাবো।
সাবেক এমপি নাসের গ্র“পের সাধারণ সম্পাদক এমএ মজিদ জানান, কুলাউড়া বিএনপি’র কার্যালয় একটি। অতীতে দলের সকল আন্দোলন সংগ্রাম এই চৌমুহনীস্থ কার্যালয় থেকে সংঘটিত হয়েছে। তৃণমূল বিএনপি’র ভোটে এবং ২০০৮ সালে দলের মনোনীত প্রার্থীর সুপারিশে কেন্দ্রিয় ভারপ্রাপ্ত মহাসচিবের স্বাক্ষরিত প্রার্থীরাই দলের একক প্রার্থী বলে গন্য হবে।
নিজেদের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে সাবেক এমপি শাহীন গ্র“পের সাধারণ সম্পাদক (অপরাংশ) রেদোয়ান খান জানান, আমরা তৃণমূল নেতাকর্মীর সাথে আলাপ আলোচনা করে প্রার্থী ঘোষণা করেছি। বর্তমান বিএনপিপন্থি ইউপি চেয়ারম্যানদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।