কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ও ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৪:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬

কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ও ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: কুলাউড়া রেলস্টেশনের প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়স্ক এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। কুলাউড়া জিআরপি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ সেপ্টেম্বর বুধবার ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টায় কুলাউড়া স্টেশনে থামার আগেই স্টেশনের প্লাটফর্মে ৭০ বছর বয়স্ক ব্যক্তিটি ট্রেনের নিচে কাটা পড়েন। স্থানীয় লোকজন বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতালে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু হয়। ট্রেনের চাকায় বৃদ্ধের দুটি পা এবং এক হাতের ৪টি আঙ্গুল কাটা পড়েছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আযম জানান, বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
কুল্উাড়া থেকে সংবাদদাতা: কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী স্ত্রী মিনা বেগম (৩৬) এর ঝুলন্ত লাশ ৭ সেপ্টেম্বর বুধবার উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মকবুল মিয়ার বাড়ির পাশে বুধবার সকাল ৯টায় আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় গৃহবধু মিনা বেগমের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। তারা ঘটনাটি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় সুত্র জানায়, নিহত গৃহবধুর বাবার বাড়ী কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের জালালপুর গ্রামে। প্রবাসী মকবুল মিয়ার ২ কন্যা সন্তান রয়েছে।
হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ও ঘটনার আলামত দেখে আত্মহত্যা বলেই মনে হয়েছে।
এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষণ রায় জানান, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। সুরতহাল রিপোর্টে অন্য কোন আলামত পাওয়া যায়নি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 635 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ