কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় ১ জন খুন

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮

কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় ১ জন খুন

সময় চিত্র ডেক্স:: মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের রামদার আঘতে ইমন মিয়া (২৭) নামে এক তরুন খুন।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে বরমচাল ইউনিয়নের কাদিমনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ইমন মিয়া বরমচাল ইউনিয়নের শীঙ্গুর এলাকার বাতির মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে জুমান নামাজ শেষে কাদিমনগর এলাকার অরুন মিয়ার সাথে ইমনের খেলা নিয়ে বিরোধ চলছিল এই নিয়ে দু পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায় এতে দেশীয় অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে খুন করা হয়।

কুলাউড়া থানার এসআই মো: হারুন মিয়া সময় চিত্র কে বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি 583 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ