ঢাকা |
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় উপজেলায় ২ ভন্ডপীরকে আটক পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সূত্রে জানা গেছে, ২৩ ফেব্র“য়ারী মঙ্গলবার উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকার লোকজনের সাথে দীর্ঘদিন থেকে ভূয়া ঝাঁড়ফুক চিকিৎসার মাধ্যমে প্রতারণা করে আসছিলো কমলগঞ্জ উপজেলার রাজটিলা গ্রামের সৈয়দ উল্যাহর ছেলে সুন্দর আলী। এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক আহমদের মাধ্যমে কুলাউড়া থানায় সোপর্দ করেন। অপর দিকে উপজেলার সদর ইউনিয়নের রাঙ্গিছড়া গ্রামের লোকজনের সাথে ভূয়া ঝাঁড়ফুক চিকিৎসার মাধ্যমে প্রতারণা করায় এলাকার লোকজন কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে কেরামত আলীকে আটক কুলাউড়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।
পুলিশ আটক ভন্ডপীরদ্বয়কে ইউএনও তাহসিনা বেগমের কাছে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমান আদালতের বসিয়ে ভন্ডপীর সুন্দর আলী ১৫ মাস ও কেরামত আলীকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।