কুলাউড়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৬

কুলাউড়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

 

বিশেষ প্রতিনিধি: কুলাউড়া ইসলামী ব্যাংক শাখার উদ্দোগে ব্যাংক কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিল ১৪জুন মঙ্গলবার অনুষ্টিত হয়। ইসলামী ব্যাংক কুলাউড়া শাখা প্রধান মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা এনামুর রহমানের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে দরিদ্র ও অসহায় মানুষের কল্যানে জাকাতের ভুমিকা শীর্ষক প্রধান আলোচক ছিলেন ভুকশিমইল দারুল উলুম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএইচএম বজলুল হক। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা আইডিইডি সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, কুলাউড়া সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। আমন্ত্রিত অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ, সীমান্তের ডাকের প্রতিষ্টাতা সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মাহফুজ শাকিলসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদ ও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ। সবাগত বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম। শুরুতে ক্বোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের মোঃ সাঈদ আহমদ মৃধা ও মোনাজাত পরিচালনা করেন অফিসার আব্দুল কাবির। বক্তারা ত্বাকওয়া ও রোযার মাসে মুমিনদের সিয়াম সাধনার উপর গুরাত্বারোপ করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এই সংবাদটি 397 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ