ঢাকা |
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৭
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বাল্য বিবাহের জন্য এক মেয়ের জন্মসনদ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ২২ মে সোমবার কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বির কাছে লিখিত অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু।
চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছুর স্বাক্ষরিত অভিযোগ থেকে জানা যায়, ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত একটি অনুষ্ঠানে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ঢাকায় থাকা অবস্থায় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিরজীত দেবনাথ চেয়ারম্যানের সাথে কোন প্রকার যোগাযোগ না করে স্বাক্ষর জাল করে জন্ম নিবন্ধন ইস্যু করেন। ইস্যুকৃত ব্যক্তির তথ্য মোঃ গৌছ আলী, পিতা মোঃ জহুর আলী, মাতা মোছা: হালেমা বেগম, জন্ম তারিখ ০৫-০২-১৯৯৩, নিবন্ধন বই নং-০৮, নিবন্ধন ইস্যু তারিখ ১৪-০৫-২০১৭।
এ ব্যাপারে ইউনিয়নের লোকজন জানান, ডিজিটাল সেন্টার সাধারন মানুষের সেবা পাওয়ার একটি আদর্শ স্থান। কিন্তু এ ডিজিটাল সেন্টারে সাধারণ মানুষ পদে পদে হয়রানীর শিকার হচ্ছেন।
কিন্তু উদ্যোক্তা বিরজীত দেবনাথ স্বাক্ষর জালিয়াতির বিষয় অস্বীকার করে জানান, আমার সঠিক ডকুমেন্ট কাগজপত্র প্রশাসনকে দেখিয়েছি। তবে এ স্বাক্ষর কেবা কারা জালিয়াতি করেছেন প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।
ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, আমার অনুপস্থিতিতে ডিজিটাল সেন্টারের উদ্যাক্তা বিরজীত দেবনাথ বয়স বাড়িয়ে আমার স্বাক্ষর জাল ও ইউনিয়ন পরিষদের সীল মোহর ব্যবহার করায়, তদন্ত সাপেক্ষে সত্যতা পেয়ে সনদটি জব্দ করা হয়েছে। স্বাক্ষর জাল করে ভুয়া নিবন্ধন দিয়ে একটি চক্র বাল্য বিবাহের সহযোগিতা করে থাকে। স্বাক্ষর জালিয়াতির একটি লিখিত অভিযোগ কুলাউড়া নির্বাহী কর্মকর্তা বরাবর দিয়েছি। প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বি বলেন, হাজীপুর ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির একটি অভিযোগ পেয়েছি। তাছাড়া উদ্যোক্তাও একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।