ঢাকা |
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৫
বলা হয়ে থাকে, কুকুর সবচেয়ে প্রভুভক্ত প্রাণী। যদিও আমাদের দেশে পোষা কুকুরের চেয়ে বেওয়ারিশ কুকুরের সংখ্যাই বেশি। কিন্তু পশ্চিমা বিশ্বে পোষা কুকুর নিয়ে আহ্লাদি নতুন কিছু নয়। বহুদিন আগ থেকেই বিভিন্ন প্রজাতির কুকুরকে ‘জামাই আদরে’ রাখত ইউরোপ-আমেরিকার লোকজন। কুকুরকে পোষ মানাতে থাকার জায়গা, খাবার-দাবার, এমনকি পোশাক পর্যন্ত পরাচ্ছেন তারা। সেক্ষেত্রে কুকুরের তো একটি ভাল নাম লাগবেই।
কারো সন্তান জন্ম নিলে উৎসাহ-উদ্দীপনা নিয়ে তার নাম রাখি আমরা। ওই নাম রাখার দিন আচার-অনুষ্ঠান করতেও দেখা যায়। আর এই নাম রাখাটা বড় দায়িত্ব অভিভাবকদের। কুকুরের নামকরণের ক্ষেত্রেও তেমনি উৎসাহ-উদ্দীপনা দেখান কুকুর মালিকরা।
বাংলাদেশে এমনটা এখনো চোখে পড়ে না। কিন্তু পশ্চিমে এমনটা ঘটছে অহরহ। এই যেমন কুকুর ভালবাসে এমন ব্যক্তিদের ওয়েবসাইট রবার ডটকম সম্প্রতি ২০১৫ সালে রাখা কুকুরের সবচেয়ে জনপ্রিয় নামগুলোর তালিকা প্রকাশ করেছে।
ওয়বসাইটে বলা হয়েছে, শতকরা ৯৪ ভাগ কুকুরমালিক তাদের পোষা প্রাণীকে পরিবারের সদস্য মনে করেন। বিস্ময়ের ব্যাপার হলো, কুকুরের নামকরণের বিষয়টিও শিশুর নামকরণের মতই গুরুত্বের সঙ্গে নেন তারা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।