উপজেলা পরিষদ নির্বাচনে সকলের সহযোগিতা চান ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মিলাদ

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনে সকলের সহযোগিতা চান ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মিলাদ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিয়ানীবাজার উপজেলাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ও  বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম।

শনিবার গণ্যমাধ্যমকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বিয়ানীবাজার উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞপ্তিতে মিলাদ বলেন, বিয়ানীবাজারে ১যুগের বেশি সময় থেকে পেশাদার সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছি। বর্তমানে আওয়ামী লীগের মনোনয় নিয়ে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছে পুষণ করছি। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আরো শক্তিশালি এবং উন্নয়নরে দ্ধারা অব্যাহত রাখতে উপজেলা নির্বাচনের আওমীলীগের দলীয় প্রার্থী হিসেবে আমাকে বেছে নিবে এটা আমার বিশ্বাস।

বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, তা বিগত কোনো সরকারের সময় হয়নি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত ভাইস চেয়াম্যান পদে তাকে মনোনয় দেয়ার আহ্বান জানান তিনি।

তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিয়ানীবাজাার উপজেলার সর্বস্থরের জন সাধারণের সহযোগিতা আমার একান্ত কাম্য।

এই সংবাদটি 599 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ