ঢাকা |
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জুন ৭, ২০১৬
ইকবাল তালুকদার: সিলেটের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত আমাদের জকিগঞ্জ ১৯৭১ শালের ২১ শে নভেম্বর প্রথম পাক হানাদারমুক্ত হয় এই অঞ্চলটি । স্বাধীনতার ৪৪ টি বছর অতিবাহিত হলেও প্রথম মুক্তাঞ্চলের স্বীকৃতি পায়নি আমাদের জকিগঞ্জ । উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই অঞ্চলের অবস্থা শুধু স্থানীয় জনসাধারণ বলতে পারবেন । যোগাযোগ খ্যাত থেকে শুরুকরে শিক্ষা, সাস্থ , সহ সকল প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত জকিগঞ্জের প্রায় তিন লক্ষ মানুষ । নদী ভাঙ্গন জকিগঞ্জের জন্য বিরাট একটি সমস্যা হলেও এখন পর্যন্ত এই ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্ত নেয়া হয় নি । নদী ভাঙ্গনের ফলে কত মানুষ ঘরবাড়ি হারা হয়েছেন তা শুধু ক্ষতিগ্রস্তরাই বলতে পারবেন । দক্ষিণে বিরশ্রী থেকে শুরুকরে বারঠাকুরী পর্যন্ত এবং পূর্ব ও উত্তরে বারঠাকুরী থেকে শুরুকরে বারহাল পর্যন্ত অসংখ্য ঘরবাড়ী এখন ভারতের মধ্যে চলেগেছে । বাস্তবে স্থানীয় জনপ্রতিনিধি গন এই ব্যাপারে কোনো সাড়াশব্দ না দিলেও প্রবাসীরা জকিগঞ্জের নানান সমস্যানিয়ে একহয়ে প্রতিবাদ শুরু করেছেন। জকিগঞ্জ সরকারি কলেজ যদিও ৩১ বছর পূর্বে স্থাপিত ? আজ অবধি কলেজের উন্নয়ন হওয়া দুরের কথা , এলাকার মানুষের একটি চাএয়া কলেজটিকে অনার্স সহ ডিগ্রী চালু করা তাও করতে অনিচ্ছুক আমাদের সম্মানিত নেতানেত্রীগন ? প্রশ্ন আসতেই পারে , নেয়ানেত্রীগন অনিচ্ছুক কেন? এই উত্তর জকিগঞ্জের সাধারণ মানুষ দিবেন । চিকিৎসা বিভাগ ? সাস্থসেবা জকিগঞ্জের গরিব মানুষের জন্য যেন এক মহা চাওয়া,,,, সিলেট থেকে প্রায় ১০০ কিমি দূরে অবস্থিত আমাদের এই জকিগঞ্জ যদিও জেলা হওয়ার দাবিদার , দূর্ভাগ্যবসত উপজেলা নয় একটি ইউনিয়নের সমান সুযোগ সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা, একটি হাসপাতাল থাকলেও উন্নত চিকিৎসা দুরেরকথা , সাধারণ রুগিকে দেখার যেন কেউ নেই । বিদ্যুৎ বিভাগ ? বিদ্যুৎ বিভাগ এমন এক পর্যায়ে চলেগেছে , শুধু টাকার সাথে কথা বলছে !! মিথ্যাচার আর দুর্নীতি এই দুটিদ্বারা বিদ্যুৎ বিভাগ পরিচালিত হচ্ছে , সাধারণ মানুষ অসহায় হয়ে দুর্নীতিবাজদের কাছে হেরেযাচ্ছে । যোগাযোগ ব্যবস্থা ? জকিগঞ্জের ৮০% ভাগ রাস্তা এখনো কাচা আর অনেক এলাকায় যাতায়াতের জন্য কাচা রাস্তাও নেই , নেই নদী বা খাল যেখানে হয়ত নৌকা দিয়ে মানুষ যাতায়াত করতো । অবহেলিত এই অঞ্চল নিয়ে আমরা প্রবাসীরা বারবার প্রতিবাদের ঝড় তুললেও দুর্নীতিবাজদের কনকনড়েনি । এমনকি জনপ্রতিনিধিরাও এই বিষয় কোনো বিবৃতি দেন নি । জকিগঞ্জের উন্নয়নে কে বা কারা বাধা তা এখন বেরকরা সময়ের ব্যাপার মাত্র , আমরা ঐক্য হয়েছি সুন্দর একটি জকিগঞ্জ গড়তে, ইনশাআল্লাহ বীজয় নিয়ে ঘরে ফিরবো।
____/ ইকবাল তালুকদার
সাধারণ সম্পাদক
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।