ইম্পিরিয়েল কলেজে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬

ইম্পিরিয়েল কলেজে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

মৌলভীনাজার প্রতিনিধি:

ইম্পিরিয়েল কলেজে মৌলভীবাজারে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদের সভাপতিত্ত্বে এবং কো-অর্ডিনেটর মোঃ সিতাব আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নের স্বার্থে তরুণদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। সঠিক ইতিহাস জানা থাকলে তরুণ সমাজ সঠিক পথে এগিয়ে যাবে।
দেশের চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সচেতনতা তৈরীর মাধ্যমে জঙ্গীবাদকে নির্মূল করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে জঙ্গীবাদ সম্পর্কে সচেতন থাকতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
প্রধান অতিথি তার বক্তব্যের পর দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক হাফেজ তাজুল ইসলাম, প্রভাষক দেবতোষ সিংহ চৌধুরী, তাহমিনা আক্তার জাহান, হেলাল আহমদ, করিম হোসেন, প্রভাষক নাসরিন আক্তার, সাইদুল ইসলাম, নজরুল ইসলাম, লিপি বেগম প্রমূখ।

এই সংবাদটি 343 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ