ইটাউরি মহিলা আলিম মাদরাসায় বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ পালিত

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

বড়লেখা উপজেলার ইটাউরি মহিলা আলিম মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ পালিত হয়েছে।
২৪ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী পালিত হওয়া শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহে কোরআন তেলাওয়াত, ছড়া আবৃত্তি, মুখস্থ হাদীস, দেশাত্ববোধক সংগাীত, বিতর্ক প্রতিযোগিতা, কৌতুক সহ নানা রকমের খেলাধুলা প্রতিযোগিতা হয়।
২৮ জানুয়ারী সোমবার সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদ খান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রফিক আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুল জলিল, ইটাউরি হাজী ইউনুছ মিয়া মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, ইটাউরি হেল্পিং হেন্ডস ইউকে’র ট্রেজাররার মাতাবুর রহমান, সহকারী ট্রেজারার সুহেল আহমদ, মাদরাসার গভর্ণিং বডির সভাপতি মোস্তফা উদ্দিন, সদস্য মাওলানা মোঃ ফয়জুর রহমান, সময়চিত্র পত্রিকার সম্পাদক ও সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ ফয়জুল হক শিমুল প্রমুখ । শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন হাফিজ ছফর উদ্দিন ও মোঃ ইরশাদ হোসাইন, আলিম উত্তীর্ণ বিদায়ী ছাত্রীদের পক্ষ থেকে মার্জানা ইয়াছমীন।
ছাত্রী সম্পাদিকা হাদিয়া বেগমের শুভেচ্ছা বক্তব্য ও সাবিহা মাহবুবার ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি 754 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ