ঢাকা |
প্রকাশিত: ৬:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬
রোববার আফগানিস্তানের উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে।
হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনাকে দুর্ঘটনা বলেই বর্ণনা করেছেন কর্মকর্তারা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি বলেন, রাশিয়া নির্মিত এমআই-১৭ হেলিকপ্টারটিতে চারজন ক্রু ও তিনজন সেনাসহ বিধ্বস্ত হয়েছে।
তিনি বলেন, “আফগান সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বাঘলান প্রদেশের উত্তরাঞ্চলে কারিগরি কিছু সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে। এ ব্যাপারে একটি তদন্তের প্রস্তুতি চলছে।”
তবে তালেবান গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের যোদ্ধারা হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করেছে।
তিনি আরো দাবি করেন, হেলিকপ্টারটি আফগান সরকারের একটি তল্লাশি চৌকিতে রসদ সরবরাহের চেষ্টা করছিল। ওই তল্লাশি চৌকিটি বিদ্রোহীরা ঘিরে রেখেছিল।
তালেবান জঙ্গিগোষ্ঠী প্রায়ই আফগান সরকারকে লক্ষ করে বিভিন্ন স্বার্থে হামলা চালানোর দাবি করে থাকে। অনেক ক্ষেত্রেই যা অতিরঞ্জিত।
বাঘলান প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ বাসারাত জানিয়েছেন, প্রায় শতাধিক সেনা এক সপ্তারও বেশি সময় ধরে বিদ্রোহীদের ঘেরাও অবস্থায় রয়েছেন। সেনারা রসদ ও সহায়তা সরবরাহের পথ উন্মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।সূত্র-রয়টার্স
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।