আফগানিস্তানে বিমান হামলায় ৯ আইএস সদস্য নিহত

প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

আফগানিস্তানে বিমান হামলায় ৯ আইএস সদস্য নিহত

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের নয়জন সদস্য নিহত হয়েছেন।

রোববার পূর্বাঞ্চলীয় ননগড়হার প্রদেশে এ ঘটনা ঘটে বলে সোমবার আফগান সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়।

এতে বলা হয়, ননগড়হার প্রদেশের পার্শ্ববর্তী অনেক এলাকায় জোটের ওই বিমান হামলা চালানো হয়। এতে আইএসের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ একটি বাঙ্কার ধ্বংস হয়।

উল্লেখ্য, আফগানিস্তানে ২০১৫ সালের গোড়ার দিকে আইএসের উত্থানের পর থেকেই ননগড়হার প্রদেশে নিরাপত্তা বাহিনী ও আইএস জঙ্গিদের মধ্যে প্রায় যুদ্ধ হচ্ছে।

তবে সেখানে বিমান হামলার ব্যাপারে আইএসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি 700 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ