সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৭
বাঘের সামনে ছাগল পড়লে রক্ষা নেই এটাই স্বাভাবিক। কিন্তু যদি বিপরীত চরিত্রের এই দুই প্রজাতির প্রাণী্ একসঙ্গে ঘুমায়, একসঙ্গে ঘুরে বেড়ায় তাহলে বিশ্বাস করা কঠিনই বটে। অথচ এমনই এমনই এক ঘটনা ঘটেছে রাশিয়ার একটি চিড়িয়াখানায়।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, মাস খানেক আগে রাশিয়ার একটি সাফারি পার্কে আমুর নামের একটি বাঘকে খাবার হিসেবে দেওয়া হয়েছিল একটি জ্যান্ত ছাগল। কিন্তু তিমুর নামের ছাগলকে না খেয়ে তার সঙ্গে বন্ধুত্ব পেতে বসেছে বাঘটি। এমনকি বন্ধু ছাগলের জন্য নিজের ঘুমানোর জায়গাটিও ছেড়ে দিয়েছে বাঘ আমুর।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখন এই বাঘ ও ছাগলকে একসঙ্গেই রাখছে। চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের অনেকে হিংস্র পশু বাঘ আর নিরীহ ছাগলের বন্ধুত্বের ভক্ত হয়ে গেছেন অনেকে। ওয়েবক্যামের মাধ্যমে দর্শনার্থীরা সরাসরি দেখছে এই বিরল বন্ধুত্বের দৈনিক কর্মকাণ্ড। এই দুই পশুর নামে ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে খোলা হয়েছে অ্যাকাউন্ট।
ওই চিড়িয়াখানার পরিচালক দিমিত্রি মেজেনস্তেভ জানান, প্রায় তিন বছর ধরে বাঘ আমুর এই চিড়িয়াখানায় আছে। সপ্তাহে দুই দিন তাকে ছাগল খেতে দিতে হতো। তিনি বলেন, “আমরা একদিন আমুরকে খেতে দিই ওই ছাগলটি। কিন্তু চার দিন পর দেখি বাঘটি তিমুরকে খায়নি। এটা খুবই বিস্ময়কর একটা ঘটনা।”
এখন চিড়িখানা কর্তৃপক্ষ এই দুই বন্ধুকে আলাদা না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান পরিচালক দিমিত্রি মেজেনস্তেভ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: ইটাউরী ডাক- দৌলতপুর বাজার, উপজেলা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।