অধ্যাপক প্রশান্ত কুমার সাহা স্মরণসভা আয়োজক পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

অধ্যাপক প্রশান্ত কুমার সাহা স্মরণসভা আয়োজক পর্ষদের সভা অনুষ্ঠিত

বিনয় ভূষন তালুকদার :

সিলেটের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ প্রয়াত অধ্যাপক প্রশান্ত কুমার সাহা স্মরণসভা আয়োজক পর্ষদের সর্বশেষ প্রস্তুত সভা গত ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর চৌহাট্টাস্থ সিংহ বাড়ির নীচতলায় অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক পর্ষদের আহবায়ক সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর সভাপতিত্ব ও সদস্য সচিব অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, প্রফেসর দেবাশীষ দেবনাথ, এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, অব. শিক্ষয়িত্রী শিলা সাহা, কবি সুমন বনিক, এডভোকেট ফণী ভূষণ সরকার, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, লেখক বিনয় ভূষণ তালুকদার, ব্যাংকার জ্যোতি মোহন বিশ^াস, ব্যাংকার দীপক কুমার দাশ, সংবাদিক সঞ্জয় কুমার নাথ, অধ্যাপক ইন্দ্রজিত রায়, অব. শিক্ষক সিতাংশু বিশ^াস, অব. শিক্ষক নরেশ চন্দ্র রায়, শিক্ষক পাচু মোহন বিশ^াস, ব্যবসায়ী স্বপন পাল চৌধুরী প্রমুখ।
সভায় আগামী ১০ অক্টোবর শুক্রবার আয়োজিত স্মরণসভায় উপস্থিত থাকার জন্য অধ্যাপক প্রশান্ত কুমার সাহার সকল সহকর্মী, ছাত্র সহ গুণগ্রাহীদের আন্তরিক উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন স্মরণসভা আয়োজক পর্ষদ সিলেটের আহবায়ক জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন ও সদস্য সচিব অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর। বিজ্ঞপ্তি

এই সংবাদটি 254 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ