ঢাকা |
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬
বিশেষ প্রতিনিধি : বড়লেখার দক্ষিণভাগ বাজারের চেয়ারম্যান মার্কেটে ৯জুন বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে মার্কেটের ১০ দোকান ছাই হয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় বড়লেখা ও কুলাউড়া দমকল বাহিনী যৌথভাবে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এরআগেই ১০ দোকানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। গেছে, বুধবার রাত আড়াইটায় গিয়াস উদ্দিন চেয়ারম্যান মার্কেটের ইসলাম ব্রাদার্সের কাপড়ের দোকানে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পার্শ্ববর্তী শহীদ এন্ড ব্রাদার্স, যমুনা মিষ্টিঘর এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোর, ফয়জুর রহমানের পানের আড়ৎ ছাড়াও আরো তিনটি কম্পিউটারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসলাম ব্রাদার্সের কাপড়ের দোকান থেকে আগুন মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে মার্কেটের সাতটি দোকান সম্পুর্ন এবং তিনটি দোকান আংশিক ভস্মিভুত হয়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।