শবেবরাতের রাতে মৌলভীবাজারে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৬

 

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার খবর পাওয়া গেছে। সদর উপজেলার খলিলপুরে পিংকি আক্তার (২২) নামের ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই স্বামীর বিরুদ্ধে।

রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধুর স্বামী উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে বাসিন্দা হোসেন মিয়া ও তাঁর পরিবারের অন্যলোকজনও পলাতক রয়েছেন।

নিহত গৃহবধু পিংকির চাচাতো ভাই আবু সুফিয়ান জানান, রাতে পিংকিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনার পর থেকে হোসেন মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

শেরপুর ফাঁড়ি থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, পিংকির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা সনাক্ত করতে লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় মামলার প্রস্তুতি চলেছে বলেও উল্লেখ্য করেন এসআই আবু সাইদ।

এই সংবাদটি 986 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ