মেধাবী ছাত্র রোকনুজ্জামানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬

মেধাবী ছাত্র রোকনুজ্জামানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামের হাফিজ সামছুল হকের (ডুগা হাঃ) কনিষ্ট পুত্র মোঃ রোকনুজ্জামান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে ঢাকা পি জি হাসপাতালে চিকিৎসাদ্বীন অবস্হায় আছে।
ডাক্তারের পরামর্শ মতে তার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে ব্লাড সঞ্চালনের জন্য অপারেশন করতে হবে। যা প্রচুর ব্যয় বহুল।
কিন্তু দরিদ্র পিতার পক্ষে এতো টাকার ব্যবস্হা করা সম্ভব হচ্ছেনা। তাই সমাজের বিত্তশালী সহ সকল মানুষের কাছে আকুল আবেদন আপনাদের স্ব স্ব অবস্হান থেকে এম সি কলেজের রসায়ন বিভাগের ৪র্থ বৎসরের এই মেধাবী সম্ভাবনাময় তরুনটির চিকিৎসার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
বিঃ দ্রঃ ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন ব্যয় প্রায় ৫০ লক্ষ টাকা।
পরবর্তিতে একাউন্ট নং জানিয়ে দেয়া হবে

এই সংবাদটি 1071 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ