কুলাউড়ায় চির নিদ্রায় শায়িত হলেন সৈয়দ কামাল উদ্দিন আহমদ

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০১৬

কুলাউড়ায় চির নিদ্রায় শায়িত হলেন সৈয়দ কামাল উদ্দিন আহমদ

 

কুলাউড়া প্রতিনিধি :
চির নিদ্রায় শায়িত হলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট আইনজীবি, সমাজসেবক এডঃ সৈয়দ কামাল উদ্দিন আহমদ। ১৯ এপ্রিল মঙ্গলবার বাদ মাগরিব নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ১ম জানাজার নামাজ অনুষ্টিত হওয়ার পর ইউনিয়নের নর্তন গ্রামে বাদ এশা ২য় জানাজা অনুষ্টিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি ও ঠিকানা গ্র“পের চেয়ারম্যান এম এম শাহীন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র ফজলুর রহমান, সাধারন সম্পাদক নাহিদ আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইনুছ. ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রউফ, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বাদশা, বিশিষ্ট আলেম হাফিজ মহসীন খান, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি মইনুল ইসলাম শামিম, বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়ার সংলাপ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, বিএনপি নেতা মুজিবুল আলম সোহেল, পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন ছাড়াও কুলাউড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মরহুমের সহকর্মী, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এডঃ সৈয়দ কামাল উদ্দিন আহমদ ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল সোয়া ১১টায় সিলেট শহরের নুরজাহান ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দেশ ও প্রবাসে চিকিৎসা গ্রহন করেন। মরহুমের নিজ গ্রাম রাউৎগাও ।

এই সংবাদটি 799 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ