বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এম. মাহফুজুর রহমান: বড়লেখায় মহান স্বাধীনতা দিবস নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। শনিবার সূর্যোদয়ের ক্ষণ ভোর ৬.০০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি শ্রদ্ধা জানান অমর শহীদদের প্রতি।
এরপর শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, বড়লেখা থানা পুলিশ, পৌরসভা, প্রেসক্লাব। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি, মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ, নজরুল একাডেমীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বসাধারণ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এর আগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ৯টায় বড়লেখা পি.সি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজসহ বিভিন্ন শরীরচর্চা ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করে। জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।
সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও শিক্ষক লুৎফুর রহমান চুন্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি। উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ। দুপুরে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান শুভাশীষ দে শুভ্রর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি। উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, মুক্তিযোদ্ধা সন্তান শামীম আহমদ, আলতাফ হোসেন মাছুম প্রমুখ।

এই সংবাদটি 895 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ