ঢাকা |
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বড়লেখার লাতু সীমান্ত থেকে অপহৃত আগর ব্যবসায়ী মোঃ খছরু মিয়া (৩৫) কে রোববার সন্ধ্যায় রাজকি সীমান্ত এলাকা থেকে ৫২ ব্যাটালিয়ন বিজিবি’র উদ্ধার করেছে। খছরুর বাড়ি বড়লেখার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারের শাপলাগেটে। ২১ মার্চ সোমবার বিকেলে জুড়ী বিজিবি ক্যাম্পে সাংবাদিক সম্মেলনে ৫২ বিজিবির সিও লে. কর্নেল নেয়ামুল কবীর জানান, ৭ মার্চ খছরুকে বড়লেখার লাতু সীমান্ত থেকে অপহরণ করা হয়। ওই এলাকার চিহিৃত চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী কবির হোসেনসহ একটি দল অপহরণের ঘটনায় জড়িত ছিল। অপহরণকারীরা খছরুর স্ত্রীর কাছে মোবাইল ফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিজিবির কর্মকর্তারা ঘটনাটি জেনে বিএসএফের কর্মকর্তা ও ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে। বিএসএফ ও পুলিশ বিভিন্ন স্থানে হানা দিলেও অপহরণকারীদের সন্ধান পায়নি। অপরহরণকারীরা খছরুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। রোববার সন্ধ্যায় খছরুকে রাজকি সীমান্ত থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে খছরু বলেন, অপহরণকারী কবির ও তাঁর ভারতীয় আত্মীয়স্বজনেরা তাঁকে মারধর করত। টাকার জন্য চাপ দিত। মেরে ফেলার হুমকিও দিত। সাংবাদিক সম্মেলনে বিজিবির ৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হারুন অর রশীদ, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ও রঞ্জিতা শর্মা, খছরু মিয়ার স্ত্রী সায়মা উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।