সৌদিতে নিহত কুলাউড়ার জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬

সৌদিতে নিহত কুলাউড়ার জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

 

বিশেষ প্রতিনিধি: কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর (বর্তমানে বরমচালের উত্তরভাগ) মধু মিয়ার ছেলে সৌদিতে দূর্ঘটনায় নিহত মোঃ জাহাঙ্গির আহমদ (৩৩) এর লাশ সকল আনুষ্টানিকতা শেষে ১৩ দিন পর ১৯ মার্চ শনিবার ভোর ৫ টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দ এসে পৌছালে সেখান থেকে কুলাউড়ায় নিয়ে এসে বিকাল ৪টায় বরমচালে ১ম জানাযা ও ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুরে বিকেল সাড়ে ৫টায় ২য় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ, ৬ মার্চ রোববার জেদ্দায় অবস্থিত সৌদি ক্যাবল কোম্পানীর ফ্যাক্টরিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, ৬ মার্চ রোববার তাঁরা জাহাঙ্গীরের সহকর্মীদের কাছ থেকে মোবাইলে দুর্ঘটনার খবর পান। তাঁর স্ত্রী ও মাসাদ আলম (৫) ও সারহাদ আলম (২) নামে দুটি শিশুপুত্র রয়েছে।

এই সংবাদটি 368 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ