কুলাউড়ায় প্রবাসীর উদ্যোগে ৩ কিলোমিটার রাস্তার মাটি ভরাট শুরু

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

কুলাউড়ায় প্রবাসীর উদ্যোগে ৩ কিলোমিটার রাস্তার মাটি ভরাট শুরু

 

স্টাফ রিপোর্টার:———–

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের উছাইল-গোবিন্দপুর-লক্ষিপুর পর্যন্ত ৩ কিলোমিটার কাচা রাস্তার বেহাল দশা। এ রাস্তা দিয়ে চলাচলকারী ৪ গ্রামের কয়েক সহ¯্রাধিক মানুষকে পোহাতে হয় চরম দূর্ভোগ। রাস্তাটি মেরামতের জন্য এলাকাসী দীর্ঘদিন থেকে কর্তৃপক্ষের দরজায় দরজায় ঘুরলেও নজর দেয়নি কেউ। অবশেষে রাস্তাটির প্রতি নজর পড়লো কানাডা প্রবাসী কমিউনিটি নেতা সেলিম আহমদের। এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি মেরামত করছেন এ রাস্তাটি। রাস্তাটি মেরামত শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা দিয়ে আনন্দের বন্যা।

সরেজমিন জানা যায়, হাকালুকি তীরের কাদিপুর ইউনিয়নের অবহেলিত উছাইল-গোবিন্দপুর-লক্ষিপুর পর্যন্ত ৩ কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছিল প্রায় ৪ যুগেরও আগে। কিন্তু এরপর থেকে রাস্তাটিতে তেমন কোন মেরামত করা হয়নি। রাস্তাটি উচু না হওয়ায় বর্ষা মৌসুমে বন্যার পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে অনেকাংশে নৌকা দিয়ে চলাচল করতে হয়। এলাকার মানুষ রাস্তাটি মেরামত ও উচু করার জন্য দীর্ঘদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দরজায় দরজায় ঘুরেছেন। কিন্তু কেউ রাস্তাটির দিকে নজর দেয়নি। অবশেষে এলাকাবাসীদের সাথে নিয়ে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন কানাডা প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবক সেলিম আহমদ। তিনি এলাকার শতাধিক মানুষ নিয়ে ১৭ ফেব্র“য়ারী বুধবার শুরু করেন রাস্তার মেরামত কাজ। লক্ষীপুরের নৃবেন্দ্র বিশ্বাস, নয়ন লাল বিশ্বাস ও লক্ষীপুর গ্রামের অঞ্জন রায়, আতাউর রহমান, ছমির আহমদ, শাকিল, ইমন, ফয়েজ, শাহিদ, লোকমানসহ আরও অনেকে জানান, শুকনো মৌসুমে রাস্তাটি ভালো দেখালেও বর্ষা মৌসুমে রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে উঠে। বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি অনতিবিলম্বে যেন আমাদের এই রাস্তাটি পাকাকরন করা হয়। কানাডা প্রবাসী সেলিম আহমদ জানান, আমার পিতা সাবেক ইউপি সদস্য ও ইউপি আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাজিদ আলী রাস্তাটি নির্মাণ করেছিলেন। এর পরে রাস্তাটিতে আর তেমন মেরামত করা হয়নি। এলাকাবাসীর দূর্ভোগ দেখে আমি তাদের সাথে কথা বলে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছি।

এই সংবাদটি 364 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ