ঢাকা |
প্রকাশিত: ৫:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এম এ আই সজিব : জেলার পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানেছা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
পৌর শহরের রাজনগর এলাকায় মঙ্গলবার দুপুর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে দিকে শহরের রাজনগর এলাকার মোঃ হাসান বশির রুবেল বাসার সামনে এক নারী কাগজ কুড়াচ্ছিলেন। এ সময় মাটিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে হাতে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।