বড়লেখা পৌরসভায় তিন প্যানেল মেয়র নির্বাচিত

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬

বড়লেখা পৌরসভায় তিন প্যানেল মেয়র নির্বাচিত

 

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় পরিষদের প্রথম সভায় গোপন ভোটের মাধ্যমে তিন ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্যানেল মেয়ররা হলেন-১ম তাজ উদ্দিন (কাউন্সিলর ৪নং ওয়ার্ড), ২য় আব্দুল মালিক (কাউন্সিলর ১নং ওয়ার্ড) ও ৩য় আছমা বেগম (সংরক্ষিত ওয়ার্ড)।
৮ ফেব্র“য়ারী সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী’র উপস্থিতিতে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলররা গোপন ভোটে তাদের রায় দেন। বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী তিন প্যানেল নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 615 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ