কুলাউড়ার নবাববাড়ীতে বোমা হামলা-নিষিদ্ধ হরকাতুল জিহাদ সদস্যের ৭ বছর জেল

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৬

 

বিশেষ প্রতিনিধি: কুলাউড়ায় উপজেলার পৃথিমপাশা নবাব বাড়িতে পবিত্র আশুরায় বোমা হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ সদস্য মারুফ মোহাম্মদ ইসহাককে (২২)কে ৭ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। ৯ ফেব্র“য়ারী মঙ্গলবার দুপুর ২ নং বিশেষ ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আলীম উল্যাহ চৌধুরী এ রায় দেন। এ ঘটনায় দু’জনকে আদালত বেকসুর খালাস দিয়েছে। তারা হলেন, হাফিজ মোহাম্মদ কামরুল ইসলাম (৩০) ও লুৎফুর রহমান হারুন (৩৫)। সরকার পক্ষের আইনজীবী (এপিপি) কুপা চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২ ফেব্র“য়ারি কুলাউড়া উপজেলার পৃিথমপাশা নবাব বাড়িতে বোমা হামলা চালায় হরকাতুল জিহাদ। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও তাদের হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী।

এই সংবাদটি 397 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ