ঢাকা |
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে নির্বাচনী বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পারভেজ আহমেদ (৩০) নামের এক যুবক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের আব্দুল হেকিমের পুত্র। আহত সুত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনে সে বর্তমান চেয়ারম্যান সাহেব আলীর পক্ষে প্রচারণা চালিয়েছিল। এ কারণে পরাজিত চেয়ারম্যানের পক্ষে আব্দুল কাদিরের পুত্র শাহ আলম ও তার দলবল ক্ষিপ্ত হয়ে উঠে। শনিবার বিকালে দেবপাড়া বাজারে পারভেজকে একা পেয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।