ঢাকা |
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৫
উচ্চ আদালতের বিচারকাজ বাংলা ভাষায় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, নিম্ন আদালতে ইতিমধ্যে বাংলায় বিচার কাজ চালু হয়েছে। উচ্চ আদালতে এটা হওয়া দরকার।
আজ বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশীয় সাংস্কৃতিক আইনজীবী পরিষদ আয়োজিত ‘মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি’ শীর্ষক ওই আলোচনা সভা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘উচ্চ আদালতের কয়েকজন বিচারপতি ইতিমধ্যে বাংলায় রায় দিচ্ছেন। আমিও চিন্তা করছি দু’একটি রায় বাংলায় দেওয়ার জন্য।’
আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।