ঢাকা |
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে উপহার প্রদান করেছেন।
১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর শেখঘাটস্থ জেলা সমাজসেবা কার্যালয়ে কৃতি শিক্ষার্থী মৌমি’র হাতে তিনি উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, শিক্ষক স্বরূফা বেগম, হিসাব রক্ষক মোঃ শাহজাহান প্রমুখ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, প্রতিবন্ধকতা কখনো মেধাকে দমিয়ে রাখতে পারে না। তাহমিনা আক্তার মৌমির সাফল্য সমাজে দৃষ্টান্ত। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্বস্থ সবল মানুষের মত এইচএসসি পরীক্ষায় মৌমির জিপিএ-৫ অর্জন করা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষার্থী মৌমী এই অসাধারণ সাফল্য শুধু তার পরিবার কিংবা প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য গর্বের। প্রতিকূলতাকে জয় করে অধ্যবসায়, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সাফল্য অর্জন করা সম্ভব, তাহমিনা আক্তার মৌমি তার উজ্জ্বল উদাহরণ। তিনি মৌমির এই অর্জনকে অনুসরণ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।
এ সময় বায়জিদ খান জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মৌমির মত অসংখ্য শিক্ষার্থী তৈরি অব্যাহত রাখতে সরকার বরাদ্দকৃত প্রতিষ্ঠানের জায়গায়টি স্থায়ীকরণ, ভবন নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার অনুরোধ জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।