ঢাকা |
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬
সুনামগঞ্জ সমিতি, সিলেট এর উদ্যোগে এসএসসি/ সমমান পরীক্ষা ২০২৬ খ্রিস্টাব্দের উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এক ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৪ নভেম্বর, শনিবার বিকাল ৩ টায় নগরী দরগাহ গেইটস্থ সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম।
সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সভাপতি অ্যাডভোকেট মোঃ মোজাককির হোসেন কামালীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ দিদার চৌধুরী ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।