মাদকাসক্ত ভাড়াটিয়াকে উচ্ছেদের জেরে বাড়িওয়ালা বিজ্ঞানী সরোয়ারকে জবাই করে হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬

মাদকাসক্ত ভাড়াটিয়াকে উচ্ছেদের জেরে বাড়িওয়ালা বিজ্ঞানী সরোয়ারকে জবাই করে হত্যাচেষ্টার অভিযোগ

ঢাকা প্রতিনিধি: ঢাকার খিলগাঁও থানার বনশ্রী-মেরাদিয়া এলাকায় বাড়িওয়ালা বিজ্ঞানী শাহ মুহাম্মদ সরোয়ারকে জবাই করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত ১৬ অক্টোবর ২০২৬, রাত ৯টার দিকে নিজ বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, কয়েক মাস আগে পুলিশের সহায়তায় এক মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। এর জের ধরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করা হয় বলে দাবি করা হচ্ছে। পরে নতুন করে ভাড়াটিয়া সেজে বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করেন।
অভিযোগে বলা হয়, বিজ্ঞানী শাহ মুহাম্মদ সরোয়ার নিজ কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। তাঁকে মৃত ভেবে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে ঢাকার বনশ্রী-মেরাদিয়া এলাকার মেরাদিয়া বাগানবাড়ি পেট্রোল পাম্পের পেছনে, একটি মসজিদসংলগ্ন তাঁর নিজস্ব বাড়ির চতুর্থ তলায়।
এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে

এই সংবাদটি 16 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ