ঢাকা |
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬
স্টাফ রিপোর্ট
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা ঐতিহ্যবাহী বড়লেখা সরকারি ডিগ্রি কলেজর হিসাবরক্ষক মো. রেজাউল ইসলাম মিন্টুর শেষ কর্মদিবসে স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন হয়ে ছে।
আজ ৩০ জুলাই দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর।
বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. কামরান আহমদ চৌধুরী, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবির, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম এম আতিকুর রহমান।
বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিধান চন্দ্র দাস, হৃশিকেশ দাস, একেএম শফিউল আলম সহ কলেজের সম্মানিত শিক্ষক ও ছাত্র ছাত্রী প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন প্রতিষ্ঠানের হিসাব রক্ষকের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু সুন্দর ভাবে এ দায়িত্ব পালন করে জনাব রেজাউল ইসলাম মিন্টু যে অনবদ্য অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন এখনো বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ মনে হয় আমার কলেজ, একটি এমসি কলেজ আরেকটি এ কলেজ। বড়লেখার প্রত্যন্ত এলাকায় ঘুরেছি, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেছি। কলেজের উন্নয়নে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বড়লেখার সামগ্রিক উন্নয়নে ভুমিকা পালনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুর বলেন, বিদায়ী হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু সাহেব কলেজের জন্য অনবদ্য অবদান রেখেছেন। তিনি তাঁর অবসর জীবনে সুখ শান্তি সুস্থতা ও নেক হায়াত কামনা করেন।
সভাপতির বক্তব্যে
তিনি আরও বলেন, হিসাব রক্ষক তাঁর অর্জিত ৪০ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনেও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অগ্রগতিতে ভুমিকা পালন করবেন বলে আশাবাদী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।