ঢাকা |
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে যৌতুকের দাবিকে কেন্দ্র করে মনিকা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী মো. ছোট্ট মিয়ার বিরুদ্ধে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠান। পরে ঘটনাস্থল থেকে ছোট্ট মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ভুক্তভোগী মনিকা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর কাছে বিভিন্ন সময় যৌতুক দাবি করা হচ্ছিল। এর আগে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে স্বামীকে দিলেও পরে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর বাম পা ও ডান হাত ভেঙে গেছে বলে তিনি অভিযোগ করেন।
মনিকা আক্তার আরও অভিযোগ করেন, এর আগেও স্বামীর আগের স্ত্রীর ঘরের বড় মেয়ে মৌসুমীর হাতে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন।
নির্যাতনের পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মনিকা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামের মৃত মফিজ মিয়ার মেয়ে। অভিযুক্ত ছোট্ট মিয়া মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।