ঢাকা ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ২ কেজি গাঁজাসহ আরিফ নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আমতলী এলাকায় ৫৫ বিজিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরিফের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক চলাফেরার কারণে আরিফকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তাঁর শরীরের সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা অবস্থায় প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।