ঢাকা ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর কোটবাড়ী এলাকায় নদীভাঙনের ঝুঁকিতে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজ শুরু হয়েছে। শনিবার এ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, খোয়াই নদীর ভাঙন দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীতীর সংরক্ষণ ও যোগাযোগ অবকাঠামো রক্ষায় জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজ বাস্তবায়িত হলে ভাঙনের ঝুঁকি কমবে এবং সড়কটি সুরক্ষিত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট অবকাঠামো এবং জনগণের জানমাল রক্ষায় জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে কোটবাড়ী এলাকার সড়কটি হুমকির মুখে ছিল। বর্ষা মৌসুমে ভাঙনের আশঙ্কা আরও বেড়ে যেত। জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থাও সুরক্ষিত থাকবে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভাঙনপ্রবণ এলাকায় নদীতীর সংরক্ষণের লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।