ঢাকা ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৬
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে মো. আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ বিকেলে খোয়াই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। উপজেলা প্রশাসন উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আব্দুল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।