ঢাকা ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল বাইপাস সড়কে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গাড়ির দেওয়া নিয়ে দুই চালকের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার বহুলা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধুলিয়াখাল এলাকার নাবিল কমিউনিটি সেন্টারে। বরযাত্রীবাহী গাড়িবহর অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে ধুলিয়াখাল বাইপাস সড়কে একটি টমটমের সঙ্গে সাইড দেওয়া নিয়ে দুই চালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে টমটমে থাকা কয়েকজন যাত্রী ও বরযাত্রীবাহী গাড়ির লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নারী ও শিশুসহ উপস্থিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে কয়েকজন ব্যক্তি নাবিল কমিউনিটি সেন্টারে প্রবেশ করে কয়েকটি মোটরসাইকেল ও বরের ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করেন। এতে নারীসহ আরও কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সংঘর্ষের কারণে বিয়ের অনুষ্ঠান ব্যাহত হয়। অনেক বরযাত্রী ও কনেপক্ষের স্বজনকে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ফিরে যেতে দেখা যায়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। পরে পুলিশি নিরাপত্তার মধ্যে কনেকে বিদায় দেওয়া হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।