ঢাকা ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় হোসাইন আহমেদ (২৬) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া হোসাইন আহমেদ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে। ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ দেবপাড়া গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তের যোগাযোগ গড়ে ওঠে। অভিযোগে বলা হয়েছে, পরিচয়ের পর থেকে বিভিন্ন সময়ে ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক বজায় রাখেন হোসাইন আহমেদ।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত সোমবার গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর পৈতৃক বাড়িতে প্রবেশ করেন। এ সময় ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন,ভুক্তভোগী দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালত মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।