গাছ পড়ে কমলগঞ্জ_ শ্রীমঙ্গল-লাউয়াছড়া যোগাযোগ বিছিন্ন

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মে ২, ২০২৬

গাছ পড়ে কমলগঞ্জ_ শ্রীমঙ্গল-লাউয়াছড়া যোগাযোগ বিছিন্ন

রাজু রবি দাস কমলগঞ্জ- (মৌলভীবাজার ) প্রতিনিধি_
কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনাঞ্চলের ‘গাড়িভাঙা’ এলাকায় কালবৈশাখী ঝড়ে একাধিক গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২ মে) দুপুরে হঠাৎ আঘাত হানা প্রবল ঝড়ে একাধিক গাছ সড়কের ওপর ভেঙে পড়ে। ফলে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি পুরোপুরি অচল হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যেই একাধিক গাছ উপড়ে পড়ে, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করেন। তবে বনাঞ্চলের ভেতরে অবস্থান এবং গাছের আকার বড় হওয়ায় উদ্ধার কাজ ধীরগতিতে চলছে।

শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক সড়ক বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আকস্মিক ঝোড়ো বৃষ্টির কারণে একাধিক স্থানে গাছ পড়ে সড়ক অবরুদ্ধ হয়েছে।

বন বিভাগ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে, দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সড়ক থেকে গাছ সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এই সংবাদটি 58 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ