ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬
স্টাফ রিপোর্ট : মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিক ও সুধীজনদের মিলনমেলায় উৎসবমুখর হয়ে উঠেছিল এক প্রাণবন্ত সন্ধ্যা। ‘সময়চিত্র’ পত্রিকার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটি রোববার রাত ৮টায় নেহার মার্কেটের দ্বিতীয় তলায় পত্রিকার বাণিজ্যিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান শাহীন। এ সময় তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে সময়চিত্র পত্রিকার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুলের সঞ্চালনায় এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও সময়চিত্র পত্রিকার উপ-সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন— সমাজসেবক ও রাজনীতিবিদ কামাল উদ্দিন, মাথিউরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ‘আলোর খোঁজে’ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক এম শামছুল আলম, মফস্বল সাংবাদিক সোসাইটির উপজেলা সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন, সময়চিত্র’র বড়লেখা প্রতিনিধি সেলিম চৌধুরী, সমাজসেবক আতাউর রহমান, হিফজুর রহমান, মুজিবুর রহমান, শিক্ষক বেলাল আহমদ চৌধুরী এবং সময়চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল কাদির রাজুসহ আরও অনেকে।
বক্তারা ‘সময়চিত্র’ পত্রিকার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং স্থানীয় সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে পত্রিকাটির অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে আব্দুর রহমান শাহীনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ও প্রশংসা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে জিসান প্রিন্টার্সের পক্ষ থেকে সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুলকে প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি আব্দুর রহমান শাহীন সম্পাদকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।