ঢাকা |
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
কমলগঞ্জ প্রতিনিধি _মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে পারিবারিক কলহের জেরে ছেলের ছু/রি/কা/ঘা/তে বাবা নি/হ/ত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আ/ট/ক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার একটি গ্রামে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। উত্তেজিত অবস্থায় ছেলে ধারালো অ/স্ত্র দিয়ে বাবাকে আ/ঘা/ত করলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা আহত অবস্থায় তাকে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ/ত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে কুলাউড়া থানার ওসি জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় একটি হ/ত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।