ঢাকা |
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জে মাধবপুরে পৃথক দুটি অভিযানে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান দুটি পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার(২৬ফেব্রুয়ারি)দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
বিজিবি জানায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি টহল দল মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
একই এলাকায় পরিচালিত অপর অভিযানে আরেকটি ট্রাক থেকে একই কৌশলে লুকানো আরও বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
অবৈধভাবে আমদানি করা এসব পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।