শাহবাজপুরে আওয়ামীলীগের ৭০ জন নেতাকর্মীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপিতে যোগদান

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬

শাহবাজপুরে আওয়ামীলীগের  ৭০ জন নেতাকর্মীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপিতে  যোগদান

বড়লেখা সংবাদাদাতা :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে ৭০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)– যোগদান করেছেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী উপজেলা চেয়ারম্যান সুয়েবের এপিএস শাহবাজপুরের মুহিবুর রহমান টনি, শাহবাজপুর বাজারের ইজারাদার ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা কামাল হোসেন ও জুবের আহমদসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

তাদের যোগদান উপলক্ষে ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হালিম তাৎক্ষণিক জানান, নতুন এই সংযোজনে এলাকায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে দলের অবস্থান আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদী। ( বিজ্ঞপ্তি)

এই সংবাদটি 647 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ