হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে পদায়ন পেলেন স্বপন রবি দাস, ২০২৫ সালের সেরা প্রতিনিধি নির্বাচিত

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে পদায়ন পেলেন স্বপন রবি দাস, ২০২৫ সালের সেরা প্রতিনিধি নির্বাচিত

সময়চিত্রের নবীগঞ্জ প্রতিনিধি স্বপন রবি দাসকে সময়চিত্র পত্রিকার পক্ষ থেকে হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে নিয়মিত সংবাদ পরিবেশন, কর্মদক্ষতা ও পেশাদার সাংবাদিকতায় অবদানের জন্য তাকে ২০২৫ সালের সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়।
সময়চিত্র কর্তৃপক্ষ তার কাজের প্রতি সন্তোষ প্রকাশ করে হবিগঞ্জ জেলায় সময়চিত্র পত্রিকার অফিস স্থাপনের অনুমতি প্রদান করেছেন। এ অনুমোদন দেন সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুল।
নির্বাচন পরবর্তী প্রতিনিধি সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা প্রদান করা হবে। এ অর্জনে স্বপন রবি দাসকে সময়চিত্র পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এই সংবাদটি 235 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ