ঢাকা |
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬
হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) জাতীয় সংসদ নির্বাচনী আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী শা আল আমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রার্থিতা সংক্রান্ত আপত্তি ও আপিল আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের বিজ্ঞ আপীল প্যানেল বিষয়টি শুনানি শেষে এ সিদ্ধান্ত প্রদান করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শা আল আমিনের মনোনয়নপত্রের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও আপত্তিগুলো আইনগতভাবে পর্যালোচনা করা হয়। শুনানিকালে উভয় পক্ষের বক্তব্য, দাখিলকৃত কাগজপত্র ও সংশ্লিষ্ট আইন বিবেচনায় নিয়ে আপীল প্যানেল তাঁর মনোনয়ন বৈধ বলে রায় দেন।
এই রায়ের ফলে হবিগঞ্জ–৪ আসনে বাংলাদেশ মুসলিম লীগের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শা আল আমিন জনগণের অধিকার, ইসলামি মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রার্থী শা আল আমিন এক প্রতিক্রিয়ায় বলেন, “আমি নির্বাচন কমিশন ও বিজ্ঞ আপীল প্যানেলের প্রতি কৃতজ্ঞ। এই রায় প্রমাণ করে যে আমি আইন ও নিয়মের মধ্যেই প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ হবিগঞ্জ–৪ আসনের মাধবপুর ও চুনারুঘাটের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইবেন।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, শা আল আমিনের মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে হবিগঞ্জ–৪ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলো।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।