ঢাকা |
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬
নবীগঞ্জে পানিতে ডুবে ১৪ মাসে এক শিশুর মৃত্যু
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মানহা (১৪ মাস) নামের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত মানহা কুর্শী ইউনিয়নের বাজকাশারা গ্রামের জুয়েল মিয়ার মেয়ে।
শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় মানহা সবার অগোচরে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইসলাম সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।