ঢাকা |
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথোপকথনে জানা গেছে, মান্দারকান্দি গ্রামের ইদ্রিছ মিয়া ও শামু ভট্টাচার্যের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার পর উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) মোনায়েম মিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।”স্থানীয়দের মধ্যে উত্তেজনা থাকলেও পুলিশি উপস্থিতি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।