ঢাকা |
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনে কোটি টাকার সেগুন গাছ কেটে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় বন বিভাগের কিছু কর্মকর্তা ও সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
সাতছড়ি সংরক্ষিত বনের বিভিন্ন অংশে বহু পুরোনো ও বড় আকৃতির সেগুন গাছ কেটে ফেলা হয়েছে। কাটা গাছের স্থানে পড়ে আছে ডালপালা ও মোটা মোথা, যা এত বড় যে দূর থেকে দেখলে বটগাছের মতো মনে হয়। প্রাথমিকভাবে অন্তত ২৯টি বড় সেগুন গাছ কাটা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার পর প্রমাণ নষ্ট করতে কাটা গাছের মোথা ভেঙে মাটি ও বালু দিয়ে ঢেকে রাখা হয়। তবে ডুমুরতলা এলাকায় এখনও কাটা গাছের মোথা ও ডালপালা পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে মৌলভীবাজার বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবুল কালাম বলেন,
“আমি আজ প্রথমবার এই বিষয়টি শুনেছি। আমাদের সহকারী বন সংরক্ষক নতুন যোগদান করেছেন। তাঁকে পাঠিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন,
“আমি বর্তমানে একটি মিটিংয়ে আছি। সাতছড়ি বনের ম্যানেজারের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, বিষয়টি জেলা প্রশাসককেও অবহিত করা হয়েছে।
পরিবেশকর্মী তোফাজ্জল সোহেল বলেন,
“মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিজেন আসে বন থেকে। কোটি টাকার সেগুন গাছ পাচারের ঘটনায় জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে। বনকর্মী ও সহ-ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্যের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।