ঢাকা |
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতকুড়া এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত মিশুকের (টমটম) মুখোমুখি সংঘর্ষে শরিফ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহত শরিফ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের শাহিদ মিয়ার ছেলে। আহতরা একই গ্রামের ফাহাদ মিয়া (২৫) ও সোহেব মিয়া (২৫)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিলেন। পথে আতকুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফ মিয়া মারা যান। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ দাস বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনদের উপস্থিতির পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।