ঢাকা |
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. মাসুদ রানা সহকারী উপপরিদর্শক (এএসআই–নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, পদোন্নতি শুধু মর্যাদা নয়, দায়িত্বও বৃদ্ধি করে। সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ (ওসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।